1. editor@banga-rup.tv : Md Islam : Md Islam
  2. info@banga-rup.tv : tvadmin :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বঙ্গরূপ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজের বসতঘর থেকে জেসমিন আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের সালুয়াদি ভিটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন ভিটাপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১১ টার দিকে ৯৯৯ ফোন করে স্বজনরা পুলিশকে হত্যাকাণ্ডের খবর জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত সেটি জানা যায়নি। নিহতের গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ